একুশ নিয়ে ছোটবেলার স্মৃতি

  





যখন সেই ক্লাস ফোর/ফাইভ এ পড়তাম ২০০৯/২০১০ সালের দিকে তখন ফেব্রুআরি মাসের ২১ তারিখ আসলেই এক অন্য রকম আমেজ শুরু হতো। চারদিক থেকে ভেসে আসতো সাউন্ড বক্সে বাজানো একুশের গান। জায়গায় জায়গায় তৈরী করা হতো কলাগাছ দিয়ে শহীদ মিনার। সবাই যেকোনো জায়গা থেকে একটু ফুল বের করে সেই বানানো শহীদ মিনারে রেখে আসতো। আমিও তখন বাড়ির পাশে ছোট করে শহীদ মিনার বানাতাম পাট গাছ দিয়ে তারপর সেগুলোয় রঙ্গ -বেরঙ্গের কাগজ লাগিয়ে দিতাম। আশে পাশের যত জানা অজানা ফুল আছে সব নিয়ে এসে আমার শহীদ মিনারে রাখতাম। আহ! কত মধুর ছিলো দিনগুলি! সোনালী শৈশব...খুব মিস করি। 





এখন আর সেই আগের মতো শহীদ মিনার বানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় না....কোথায় হারিয়ে গেলো এই সব.......আজ সকালে কিছু বাচ্ছা পোলাপান আসলো আমাদের বাড়িতে,, আইসা ফুল খুঁজে শহীদ মিনারে দেওয়ার জন্য। 



১৯৫২ সালের ২১ ফেব্রুআরিতে এই প্রিয় বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিলো সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও তাদের আত্নার মাগফিরাত কামনা করছি ❤️

আবিদ হাসান

#২১ফেব্রুআরি

#21February

#1952



Comments

Popular posts from this blog

বন্ধু তুমি পরপারে ভালো থেকো।

গ্রাম বাংলার সেই রাত গুলো