অদ্ভুদ জন্মদিনের শুভেচ্ছা!



২৫ নভেম্বর ২০২১

আজ যার জন্মদিন সেই এই পৃথিবীতে নাই।

এইতো প্রায় ৩ মাস হয়ে গেলো একটু কথাও হয় না তুমার সাথে,,আজ পর্যন্ত যতবারই তুমার কথা মনে হয় নিজের অজান্তেই দু'চোঁখ বেয়ে অশ্রু ঝরে।
যখনই কোথাও প্রকৃতির সাথে মিশে যাই তখনই মনে পরে তুমার কথা। তুমার কথা সবসময় মনে থাকবে আমার,, তুমি যে আমারই মতো ছিলে,,,বিড়াল যেমন আমার খুব প্রিয় তুমারও তাই ছিলো, আমিও যেমন আমার এই চারপাশের পরিবেশ-প্রকৃতিকে খুব ভালোবাসি তুমিও তাই ছিলে,.....তাই তো যখনই তুমার কথা মনে হয় তখনই আমার মনে পড়ে যাই Emily Dickinson এর সেই কবিতাটি------

আমিতো মরেছি সৌন্দর্যের জন্য,অথচ খুবই দুর্লভ তা সমাধিতে স্থায়ী।
যখন কেউ মরে সত্যর জন্য তাকে শায়িত করা কোনো এক সংলগ্ন ঘরে।
সে প্রশ্ন করে আমাকে কোমল সুরে
"কেনো আমি ব্যর্থ হলাম?"
"সৌন্দর্যের জন্য" আমি উত্তর দিলাম।
"এবং আমি সত্যর জন্য-- দুজনেই এক, আমরা ভাই ভাই" সে বলল।

"এবং যেহেতু কাছের মানুষ মিলে গেলো কোনো রাতে,
আমরা কথা বললাম দুই ঘরের মধ্যখানে,
যতখন শৈবাল পৌছালোনা আমাদের ঠোঁটে,
এবং ঢেকে দিলো না আমাদের নামগুলো।"


মাঝে মাঝে মনে হয় তুমি সত্যিই সৌন্দর্যের জন্য মরেছো,,তুমার মাঝে সৌন্দর্য ছিলো..হয়তো তখন তা ভালো করে অনুভব করতে পারি নি,,এখন তুমায় হারিয়ে অনুভব করছি। তুমি শুয়ে আছো এক কবরে আরেক পাশে আমিও শুয়ে শুয়ে তুমার সাথে গল্প করছি..........
সব কথা সবার সাথে শেয়ার করা যায় না কিন্তু তুমার সাথে কত কথাই বলতাম...তাও কিছু সময় পার হতো একাকিত্ব এর মাঝেও...আজ তুমি নাই চারদিকেই তুমার শূন্যতা...তুমার সাথে প্রথম দেখা টাও অল্পের জন্য হলো না,,আর এখন প্রথম দেখাটা তো হলোই না শেষ দেখাও হলো নাহ,,,কি অদ্ভুদ!! তুমি কত বলেছো তুমার হাটতে কষ্ট,খাইতে কষ্ট, শ্বাসকষ্ট...তখন বুঝি নাই তুমার আসলেই অনেক কষ্ট আর তুমি এত তারাতারি আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে....কখনো ভাবতে পারি নি,বুঝতেও পারি নি,,ক্যান্সার একটি ভালো মানুষকে এত তারাতারি মৃত্যুর কাছে নিয়ে যায় কখনো জানতাম নাহ...তুমি চলে যাওয়ায় খুব ইচ্ছা করেছিলো তুমার কবরের পাশে বসে একটু কথা বলে আসি...তুমার বিড়ালটাকে একটু আদর করে আসি...তুমি বলেছিলে তুমার বিড়ালকে কেউ দেখে রাখে না,,ইচ্ছা করেছিলো তুমার বিড়ালটা ও নিয়া আসবো আমি....যদিও পরে শুনেছি তুমার বিড়াল টাকে এখন খুব আদর করা হয়,,তুমার মা'র অন্যতম সম্বল হয়তো এই বিড়াল...... সেই ভারতে তুমি তো গিয়েছিলে সুস্থ হতে আর ফিরে আসলে লাশ হয়ে😢😢😥 সত্যিই মিস করি খুব...কেউ চলে যাওয়ায় আমার এত কষ্ট হয় নাই কখনো,,কিন্তু কেনো যে তুমার জন্য এত কষ্ট হয় আমার তা আজও বুঝতে পারি না আমি...হয়তো গত ৫ টা বছর তুমি আমার সাথে ছিলে আর কেউ এভাবে থাকে নি,,,,কেউ ভুলে যায় নয়তো ছেড়ে চলে যায়...তুমি আমায় মনে রেখেছিলে সেই প্রথম দিনের মতোই...সব সময়ই খবর রাখতা...
কাউকে নিয়ে কখনো এতকিছু লিখি নাই,,কেনো জানি তুমার জন্মদিন উপলক্ষে লিখতে ইচ্ছে হলো। আমি আরও লিখবো,,সারাজীবন লিখে যাবো তুমায় নিয়ে 💔😥😢। জানি আমার লেখাগুলো কখনোই তুমার কাছে পৌছবে না তবুও লিখলাম...তবুও দোয়া করবো যেনো পরপারে ভালো থেকো...







Comments

Popular posts from this blog

বন্ধু তুমি পরপারে ভালো থেকো।

একুশ নিয়ে ছোটবেলার স্মৃতি

গ্রাম বাংলার সেই রাত গুলো