Posts

গ্রাম বাংলার সেই রাত গুলো

Image
 গ্রাম বাংলার সেই রাত গুলো এখন আর পাই না.... এখানে কত রাত জেগে থাকি.....কই, কখনো পাখির ডাক শুনতে পাইলাম না, ঝিঝি পোকার কোনো ডাক ও তো শুনা যায় নাহ। মাঝে মাঝে গ্রামে শুনা সেই শিয়ালের হুক্কা হুয়া বলে ডেকে উঠা শব্দও তো শুনা যায় না!  কখনো কখনো ঘর থেকে বের হয়ে দেখতাম  বাহিরের পরিবেশ কত ঠান্ডা! কত নির্মল!   কখনো চাঁদের দিকে তাকিয়ে থাকতাম সেই গাছ গাছালির ফাঁক ফোঁকর দিয়ে...কই গেলো সেই সময়গুলি!! আবার কখনো নিকষ কালো রাতে বাহিরে গেলে ভূতের ভয়ে গা ছমছম করে উঠতো! এই বুঝি তাকাইয়া রইলো আমার দিকে! আসলে সেই গ্রাম বাংলার মত রাতগুলোর থেকে সুন্দর মুহুর্তের রাত হয়তো পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না! সেই সব রাতগুলোতে কত শত ভাবনায় ডুবে যেতে পারতাম ইচ্ছে করলেই.. হাজারো স্মৃতি ভেসে উঠতো.....আর এখানে! কতদিন হয়ে গেলো.. কিছু ভাবি না! 15 February 2023

একুশ নিয়ে ছোটবেলার স্মৃতি

Image
   যখন সেই ক্লাস ফোর/ফাইভ এ পড়তাম ২০০৯/২০১০ সালের দিকে তখন ফেব্রুআরি মাসের ২১ তারিখ আসলেই এক অন্য রকম আমেজ শুরু হতো। চারদিক থেকে ভেসে আসতো সাউন্ড বক্সে বাজানো একুশের গান। জায়গায় জায়গায় তৈরী করা হতো কলাগাছ দিয়ে শহীদ মিনার। সবাই যেকোনো জায়গা থেকে একটু ফুল বের করে সেই বানানো শহীদ মিনারে রেখে আসতো। আমিও তখন বাড়ির পাশে ছোট করে শহীদ মিনার বানাতাম পাট গাছ দিয়ে তারপর সেগুলোয় রঙ্গ -বেরঙ্গের কাগজ লাগিয়ে দিতাম। আশে পাশের যত জানা অজানা ফুল আছে সব নিয়ে এসে আমার শহীদ মিনারে রাখতাম। আহ! কত মধুর ছিলো দিনগুলি! সোনালী শৈশব...খুব মিস করি।  এখন আর সেই আগের মতো শহীদ মিনার বানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় না....কোথায় হারিয়ে গেলো এই সব.......আজ সকালে কিছু বাচ্ছা পোলাপান আসলো আমাদের বাড়িতে,, আইসা ফুল খুঁজে শহীদ মিনারে দেওয়ার জন্য।  ১৯৫২ সালের ২১ ফেব্রুআরিতে এই প্রিয় বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিলো সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও তাদের আত্নার মাগফিরাত কামনা করছি ❤️ আবিদ হাসান #২১ফেব্রুআরি #21February #1952

এই রাত গুলো কত চমৎকার!

Image
গভীর রাত..... চারদিকে একেবারে সুনসান নীরব। একটু পর হঠাৎ করে চারপাশে শিয়াল গগণবিদারী শব্দে ডেকে উঠে তার মাঝেই কিছু কিছু কুকুর ঘেউ ঘেউ করতে থাকে।  দূর থেকে অল্প অল্প ভেসে আসে কোনো এক বাড়িতে সাউন্ড বক্সে গান চলছে.... ঝিঝি পোকার ডাক অনবরত চলছে....সেই সাথে নানা রকমের পাখির শব্দ ভেসে আসে  কানে। গাছ থেকে পাতা পরার শব্দটুকু ও খুব জোড়ে শোনা যায়।

অদ্ভুদ জন্মদিনের শুভেচ্ছা!

Image
২৫ নভেম্বর ২০২১ আজ যার জন্মদিন সেই এই পৃথিবীতে নাই। এইতো প্রায় ৩ মাস হয়ে গেলো একটু কথাও হয় না তুমার সাথে,,আজ পর্যন্ত যতবারই তুমার কথা মনে হয় নিজের অজান্তেই দু'চোঁখ বেয়ে অশ্রু ঝরে। যখনই কোথাও প্রকৃতির সাথে মিশে যাই তখনই মনে পরে তুমার কথা। তুমার কথা সবসময় মনে থাকবে আমার,, তুমি যে আমারই মতো ছিলে,,,বিড়াল যেমন আমার খুব প্রিয় তুমারও তাই ছিলো, আমিও যেমন আমার এই চারপাশের পরিবেশ-প্রকৃতিকে খুব ভালোবাসি তুমিও তাই ছিলে,.....তাই তো যখনই তুমার কথা মনে হয় তখনই আমার মনে পড়ে যাই Emily Dickinson এর সেই কবিতাটি------ আমিতো মরেছি সৌন্দর্যের জন্য,অথচ খুবই দুর্লভ তা সমাধিতে স্থায়ী। যখন কেউ মরে সত্যর জন্য তাকে শায়িত করা কোনো এক সংলগ্ন ঘরে। সে প্রশ্ন করে আমাকে কোমল সুরে "কেনো আমি ব্যর্থ হলাম?" "সৌন্দর্যের জন্য" আমি উত্তর দিলাম। "এবং আমি সত্যর জন্য-- দুজনেই এক, আমরা ভাই ভাই" সে বলল। "এবং যেহেতু কাছের মানুষ মিলে গেলো কোনো রাতে, আমরা কথা বললাম দুই ঘরের মধ্যখানে, যতখন শৈবাল পৌছালোনা আমাদের ঠোঁটে, এবং ঢেকে দিলো না আমাদের নামগুলো।" মাঝে মাঝে মনে হয় তুমি সত্যিই সৌন্দর্যের...

বৃষ্টি আসলে স্মৃতিগুলো ভেসে উঠে

Image
  বৃস্টি হলে হয়তো ভিজতে ইচ্ছে করে নয়তো কিছু মানুষের কথা মনে পড়ে.... আবার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়....বৃষ্টির দিনে ফুটবল খেলা..বারবার পিছলা খেয়ে পড়ে যাওয়া অথবা বৃষ্টির মাঝেই বিলে পানিতে সাঁতার কাটা.... এইতো এসব আরও ৪/৫ বছর আগের কথা,,তখন তো আর বৃষ্টি হলে এসব ভাবতাম না..তখন হয় বৃষ্টিতে ভিজতে চলে যেতাম নয়তো বৃস্টির দিনেও ফুটবল খেলার প্রস্তুতি নিতাম.....এখন এসব কিছুই করা হয় না...শুধু ভাবি আর ভাবি মাঝে মাঝে হয়তো কবিতাও লিখে ফেলি....

বন্ধু তুমি পরপারে ভালো থেকো।

Image
বন্ধু তুমি না বলেই চলে গেলা না ফেরার দেশে😭😢😥 তুমাকে আমি ১ সেপ্টেম্বর মেসেজ দিছি আর ১১ সেপ্টেম্বর হয়ে গেলো মেসেজের রিপ্লাই পাইলাম না বলে তুমার আইডিতে ডুকে খোঁজ নিয়া দেখি তুমি আর নাই!😢 ২৮ আগষ্ট তুমি চলে গেলা... একবার বলেও তো যেতে পারতে....আজ আমার সত্যিই অনেক কষ্ট হচ্ছে....নিজেকে কোনো ভাবেই সান্তনা দিতে পারছি না।  ২০১৬ সালের কোনো একদিন তুমার সাথে পরিচয় হইছিলো ফেসবুকে..  আর তুমাকে আমি কোনোদিন দেখি নাই,,কথা ও হয় নাই কলে...তুমাকে দেখার অনেক ইচ্ছা ছিলো কিন্তু সাহস করে পিক চাইতে পারি নি কারণ তুমি কখনো ফেসবুকে পিক দেও নাই,,,তুমার ক্যান্সার হইছিলো,,তুমি বলছিলা আর বেশি পড়তে পারবা না,,কিন্তু আমিই তুমাকে জোড় করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন করাইছি শেষ দিনে...ওখানে যদি তুমার দেখা পাই..... আমরা কত কথা শেয়ার করছি,,সুখ -দুঃখ,হাসি-কান্নার কোন কথা বলি নাই! এখন কার সাথে বলবো!?? আমিও যেমন বিড়াল প্রেমী ছিলাম তুমিও একি রকম ছিলা,,সব সময় আমার বিড়ালের খোঁজ নিতা,,,তুমি বাড়ি থেকে চলে গেলে তুমার বিড়ালকে কে খাওয়াবে, কে দেখে রাখবে এসব নিয়া টেনশন করতা... তুমি তো নাই,,,এখন তুমার বিড়ালের কি ...

আমার বৃষ্টি ভেজা রাত

Image
      একটি বৃষ্টিভেজা রাত মানে কি জানো?           তুমাকে নিয়ে ভাবতে ইচ্ছে করে....       সেই তুমার সাথে পথচলা..কথা বলা....।      একটি বৃষ্টিভেজা রাত মানে কি জানো?       তুমাকে নিয়ে কবিতা লিখতে ইচ্ছে করে...      কতকাল হয়ে গেলো তুমার সাথে হয় না দেখা....।      একটি বৃষ্টিভেজা রাত মানে কি জানো?              কত স্মৃতি উঁকি দেয় মনে.....              কখনো হয় না তো বলা।        একটি বৃষ্টিভেজা রাত মানে কি জানো?              বিরহের যাতনায় পিষ্ট হয়েও....              শুধু তুমার কথা ভাবা।        একটি বৃষ্টিভেজা রাত মানে কি জানো?    ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো চোঁখের সামনে ভেসে উঠা...              যা পূর্ণ হবে না আর কখনো।       একটি বৃষ্টিভেজা রাত মানে কি...