আমার বৃষ্টি ভেজা রাত
একটি বৃষ্টিভেজা রাত মানে কি জানো?
তুমাকে নিয়ে ভাবতে ইচ্ছে করে....
সেই তুমার সাথে পথচলা..কথা বলা....।
একটি বৃষ্টিভেজা রাত মানে কি জানো?
তুমাকে নিয়ে কবিতা লিখতে ইচ্ছে করে...
কতকাল হয়ে গেলো তুমার সাথে হয় না দেখা....।
একটি বৃষ্টিভেজা রাত মানে কি জানো?
কত স্মৃতি উঁকি দেয় মনে.....
কখনো হয় না তো বলা।
একটি বৃষ্টিভেজা রাত মানে কি জানো?
বিরহের যাতনায় পিষ্ট হয়েও....
শুধু তুমার কথা ভাবা।
একটি বৃষ্টিভেজা রাত মানে কি জানো?
ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো চোঁখের সামনে ভেসে উঠা...
যা পূর্ণ হবে না আর কখনো।
একটি বৃষ্টিভেজা রাত মানে কি জানো?
মনকে নিছক সান্তনা দেওয়া.....
হারিয়েছো তুমি সুখের দেশে।
একটি বৃষ্টিভেজা রাত মানে কি জানো?
এভাবে শত শত কবিতার জন্ম দেওয়া...
যা প্রকাশ হবে না কখনো....।

Comments
Post a Comment