বন্ধু তুমি পরপারে ভালো থেকো।
বন্ধু তুমি না বলেই চলে গেলা না ফেরার দেশে😭😢😥
তুমাকে আমি ১ সেপ্টেম্বর মেসেজ দিছি আর ১১ সেপ্টেম্বর হয়ে গেলো মেসেজের রিপ্লাই পাইলাম না বলে তুমার আইডিতে ডুকে খোঁজ নিয়া দেখি তুমি আর নাই!😢
২৮ আগষ্ট তুমি চলে গেলা... একবার বলেও তো যেতে পারতে....আজ আমার সত্যিই অনেক কষ্ট হচ্ছে....নিজেকে কোনো ভাবেই সান্তনা দিতে পারছি না।
২০১৬ সালের কোনো একদিন তুমার সাথে পরিচয় হইছিলো ফেসবুকে.. আর তুমাকে আমি কোনোদিন দেখি নাই,,কথা ও হয় নাই কলে...তুমাকে দেখার অনেক ইচ্ছা ছিলো কিন্তু সাহস করে পিক চাইতে পারি নি কারণ তুমি কখনো ফেসবুকে পিক দেও নাই,,,তুমার ক্যান্সার হইছিলো,,তুমি বলছিলা আর বেশি পড়তে পারবা না,,কিন্তু আমিই তুমাকে জোড় করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন করাইছি শেষ দিনে...ওখানে যদি তুমার দেখা পাই..... আমরা কত কথা শেয়ার করছি,,সুখ -দুঃখ,হাসি-কান্নার কোন কথা বলি নাই! এখন কার সাথে বলবো!??
আমিও যেমন বিড়াল প্রেমী ছিলাম তুমিও একি রকম ছিলা,,সব সময় আমার বিড়ালের খোঁজ নিতা,,,তুমি বাড়ি থেকে চলে গেলে তুমার বিড়ালকে কে খাওয়াবে, কে দেখে রাখবে এসব নিয়া টেনশন করতা... তুমি তো নাই,,,এখন তুমার বিড়ালের কি হবে?
এইতো আমরা প্রতি মাসে এমবি কিনতাম কম টাকা দিয়া,,তুমি বলছিলা পরে যতবার কিনি যেনো এক সাথে কিনি,,আমার সাথেই তুমি কিনবা....যখন দাম কমতো তুমাকে মেসেজ দিয়ে বলতাম...এখন কার সাথে বলবো!?
তুমার চ্যাট সবসময় অফ থাকতো,,তবুও আমি তুমাকে মেসেজ দিয়ে রাখতাম যখন ফেসবুকে আসবা তখন যেনো রিপ্লাই দেও...এখন আর কেউ রিপ্লাই দিবে না।
তুমি চলে যাওয়ার আজ ১৫ দিন পর জানতে পারলাম তুমি আর নেই...তুমাকে ঠিকি মেসেজ দিয়া রাখছি আমি কিন্তু এটার রিপ্লাই আর কোনোদিন পাবো না ভাবতেই পারি নাই। আজ এই কষ্টের কথা কাকে বলবো আমি!! গত ৫ বছরে তুমি আমার ভালো একটা বন্ধু ছিলা...এভাবে না জানায়া পরপারে চলে গেলা...😭😭😢😢😥😰
আল্লাহ তুমাকে জান্নাতুল ফেরদাউস দান করুক....


Comments
Post a Comment